সরকারি চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি সঠিক নয় : প্রেস উইং

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ এএম

সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে এক এক্স পোস্টে (সাবেক টুইটার) টাইমস আলজেবরা যে দাবি করেছে তা মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

টাইমস আলজেবরা নামে ওই এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়েছে, ‘সরকারি চাকরিতে হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশি মন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তাই, পুলিশ হোক বা সরকারি চাকরি, মুসলিমরা অগ্রাধিকার পাবে।’

আলজেবরার ওই পোস্টে আরও বলা হয়েছে, ‘পাস করা নতুন এক সরকারি আদেশে কনস্টেবল থেকে শুরু পুলিশের বিভিন্ন উচ্চ পদে যোগদানে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধ করা হয়েছে। এসব পদে দেড় হাজারের বেশি হিন্দু প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।’

এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, ‘এক্সের এই পোস্টে (টাইমস আলজেবরার পোস্ট) যে দাবিগুলো করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট। বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত