ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ এএম

সারা দেশে চলমান শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে রেলপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় রানিং স্টাফদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালন, অরক্ষিত লেভেল ক্রসিং পারাপারে পথচারীদের সতর্কতা এবং রেললাইনে অকারণে যাতায়াত পরিহার করতে নির্দেশনা ও পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে।

এতে আরও বলা হয়েছে, চলমান শৈত্যপ্রবাহে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেক ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কমেছে। এতে যথাযথ গতি বজায় রেখে ট্রেন চলাচল বিঘিœত হওয়ার এবং রেলপথে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সব কর্মকর্তা-কর্মচারী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত