মুন্সীগঞ্জের সিরাজদীখানে সাংবাদিককে তুলে নিয়ে সন্ত্রাসী কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। মারধর শিকার সাংবাদিক আরিফ হোসেন হারিছ দৈনিক লাখোকণ্ঠ পত্রিকার সিরাজদীখান উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন৷রবিবার (৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জেলার সিরাজদীখান উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর গ্রামের বাসিন্দা সাংবাদিক হারিছ রবিবার দুপুর ১টার দিকে তার বসতবাড়ি থেকে বের হয়ে নতুন ভাষানচর ব্রিজের উপর গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী মোতাহার হোসেনসহ তার সন্ত্রাসী বাহীনির অন্যান্য সদস্যরা তার পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই পেছন দিক থেকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি, লাথি মেরে তাকে নতুন ভাষানচর মীরবাড়িতে তুলে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে সন্ত্রাসী মোতাহার হোসেন ও তার লোকজন সাংবাদিক হারিছকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও নিলাফুলা জখম করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠায়।
সাংবাদিক হোসেন হারিছ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে মোতাহার হোসেনসহ তার লোকজন আমার পথরোধ করে আমাকে তাদের বাড়িতে তুলে নিয়ে গিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে। মারধরের সময় তারা আমার মোবাইল, মানিব্যাগ টাকা সব নিয়ে যায়।
এ বিষয়ে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবার পাহাড় কাটছে চমেক!
অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন