ডিসেম্বরে ১৪৭ কোটির চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর-২০২৪ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৪৭ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, শাড়ি, থান কাপড়, কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গয়না, আতশবাজি, ঘনফুট কাঠ ইত্যাদি।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রাইফেল, একটি এয়ার গান, পাঁচটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি, একটি মর্টার শেল, একটি গ্রেনেড ও একটি রকেট গোলা।

জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, কোকেন, ফেনসিডিল, এলএসডি, বিদেশি মদ ইত্যাদি। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত