বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২৪’-এর অংশ হিসেবে চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতাবিষয়ক সেমিনার ‘গধৎরঃরসব উড়সধরহ অধিৎবহবংং-২০২৪’ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে চট্টগ্রামে এরিয়া মাল্টিপারপাস হল এবং খুলনায় নৌবাহিনী ঘাঁটি তিতুমীরে হয়। সমুদ্রসম্পদ ব্যবহারকারী সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত সেমিনার দুটিতে যথাক্রমে চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে অনুষ্ঠিত সেমিনারে সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, দেশের অভ্যন্তরীণ নৌপথগুলোর নাব্যসংকট ও এ থেকে উত্তরণের উপায়, পরিবেশবান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাসহ সমুদ্রসম্পদের নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্ট গার্ড, বিএসএমআরএমইউ, বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম কাস্টম হাউজ, বিএনসিসি, , Bangladesh Oceanography Research Institute (BORI), পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এবং অন্যান্য মেরিটাইম সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে খুলনায় অনুষ্ঠিত সেমিনারে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষের সক্ষমতাবৃদ্ধি’, ‘অভ্যন্তরীণ নৌপথসমূহের নাব্যসংকট ও এর থেকে উত্তরণের উপায়’, ‘টেকসই জাহাজ নির্মাণ প্রক্রিয়া এবং পরিবেশবান্ধব সামুদ্রিক শিল্প উন্নয়ন’, ‘সামুুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও অভ্যন্তরীণ জলাশয়ে দূষণ প্রতিরোধ কৌশলসমূহ’, ‘মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের নিশ্চিত করা’ প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
