ওয়েস্টার্ন গ্রুপ ৩৮তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ শুরু

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম

বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং কুর্মিটোলা গলফ ক্লাবের আয়োজনে "ওয়েস্টার্ন গ্রুপ ৩৮ তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৫" ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে উদ্বোধন করা হয়েছে। ওয়েস্টার্ন গ্রুপের একক সহযোগিতায় উক্ত গলফ চ্যাম্পিয়নশিপ ০৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে লেফট্যানেন্ট জেনারেল মো. শাহীনুল হক ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন করেন। 

এছাড়াও সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন, এসজিপি, এনডিসি, পিএসি, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), জয়েন্ট সেক্রেটারি কর্ণেল মো.. শহিদুল হক (অবঃ), ওয়েস্টার্ন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বশির আহমেদের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চীফ ট্রেড অফিসার কর্নেল মো. ফখরুদ্দিন আহমেদ ভূঁইয়া পিএসসি (অবঃ) এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

বাংলাদেশ অ্যামেচার গলফ টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্ণামেন্ট। ১৯৮২ সালে প্রথম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দল ছাড়াও অস্ট্রেলিয়া, ভুটান, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও জাপানের শ্রেষ্ঠ এ্যামেচার গলফারগণ অংশগ্রহণ করছেন। 

২২ জন বিদেশি গলফারসহ সর্বমোট ১১৫ জন গলফার (পুরুষ ১০২ ও নারী ১৩) এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আগামী ১১ জানুয়ারি আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতার সমাপনী দিনে জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ গলফ  ফেডারেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত