ভারত যতদিন শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন বাংলাদেশের মানুষের কাছে শত্রুরাষ্ট্র হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেলে ‘ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন : কেড়ে নেওয়া স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভাটির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আলোচনা সভায় মাহমুদুর রহমান বলেন, যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে, ততদিন ভারত আমাদের কাছে শত্রুরাষ্ট্র হিসেবে গণ্য হবে। তারা শুধু এত বড় অপরাধীকে আশ্রয়ই দেয়নি, সেখানে বসে হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেতৃত্ব দিতে দিচ্ছে। কাজেই এর থেকে বড় শত্রুতামূলক কর্মকা- আর হতে পারে না। কাজেই ভারত যদি শত্রু হতে না চায়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক, আমরাও তাদের সঙ্গে একটি ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব।
তিনি বলেন, এই প্রথম বাংলাদেশে এমন একটি বিপ্লব হয়েছে, যে বিপ্লবে আমরা বিদেশিদের কোনো সাহায্য নিইনি।
