ফেনীর সোনাগাজীতে ইসলামী ব্যাংকের লোগো লাগানো মোটরসাইকেলে এসে সড়ক উন্নয়নের বিটুমিন ও গ্রীন ওয়েল চুরি করেছে একদল চোর। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের ইছাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিএসপি প্রকল্প থেকে ৮৫ লাখ টাকা বরাদ্ধ হওয়া এলজিইডির মাধ্যমে ঠিকাদার এমএম কন্সট্রাকশন কাজ শুরু করে। ডেনিস ইছাপুর সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে।
স্থানীয়রা জানায়, সড়কের জন্য আনা বিটুমিন ও গ্রীন ওয়েল মঙ্গলবার রাত ১ টার দিকে একটি ট্রাক ও ১টি মোটরসাইকেলে করে কয়েকজন আসেন। তারা ইছাপুর সড়কের পাশ থেকে ১৫ ড্রাম বিটুমিন ও ৮ ড্রাম গ্রীন ওয়েল চুরি করে নিয়ে যায়।
ঠিকাদারটির সত্ত্বাধীকারী মাহতাবুর রশিদ জানান, এলজিইডি মাধ্যমে ৮৫ লাখ টাকা উন্নয়ন কাজে পেয়ে কাজ শুরু করি। গতরাতে বিটুমিন ও গ্রীন ওয়েল নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ৬ লাখ টাকা।
ঠিকাদার প্রতিনিধি জামাল উদ্দিন বলেন, রাতে ওই এলাকার চিহ্নত চোর প্রথমের ইসলামী ব্যাংকের লোগো লাগানো মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে, কিছুক্ষণ পর ট্রাকযোগে আরো ১০/১২ জন এসে মালামাল চুরি করে নিয়ে যায়।
এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের মহেশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের প্রায় ৩টন রড চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
নির্মাণ কাজের ঠিকাদার রাসেল জানায়, ঘটনার সময় ট্রাকযোগে ১০/১২ জনের একটি সংঘবন্ধ দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে অবরুদ্ধ করে। পরে তারা ৩টন রড ট্রাকে তুলে নিয়ে যায়। যাওয়ার সময় ঘটনা কাউকে জানালে শ্রমিকদের প্রাণনাশের হুমকি দেয়।
সোনাগাজী মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ জানান, থানায় চুরির বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
শহীদ আবু সাঈদের নামে বিএসএমএমইউর কনভেনশন সেন্টার
নাশকতার মামলায় গয়েশ্বর, রিজভীসহ ১৭৩ জনকে অব্যাহতি 