আগামী ১৩-১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৫ এর ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে আগ্রহী প্রতিষ্ঠান গুলো থেকে আহ্বান করা দরপত্র উন্মুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রিহ্যাব কার্যালয়ে এসব দরপত্র খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন।
রিহ্যাব সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলায় ইভেন্টের কাজ করতে আগ্রহী ৮টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। সেখানে বাছাই এবং প্রেজেন্টেশন শেষে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্ত করা হবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গুলো হচ্ছে মার্কেটিং বি, মাইন্ডসেট কমিউনিকেশন, নবান্ন মিডিয়া,ডিস্ক্রিপ্ট, বিজ্ঞাপন বাজার, দি সিটি এড, সাইন এন্ড ডিজাইন,সার্ভার স্টেশন।
রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন মেলাটি সফলভাবে আয়োজন ও সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে মেলার বিষয়ে ব্যাপক প্রচার করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, শারিস্থ বিনতে নূর, নুর উদ্দিন আহাম্মদ, মাঈনুল হাসান, ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য রেজাউল করিম, মো. জাফর, হৃষিকেশ চৌধুরী, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, আশীষ রায় চৌধুরী, এস এম আদীবুল হুদা।
চাদে প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা, সংঘর্ষে নিহত ১৯
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা