নষ্ট পেঁয়াজ রসুন কমলা ধ্বংস করল কাস্টমস

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম

নষ্ট পেঁয়াজ, রসুন ও কমলা ধ্বংস করলো চট্টগ্রাম কাস্টমস। ২০১৫ ও ২০১৬ সালে আমদানি করা এসব পণ্য নির্ধারিত সময়ে ডেলিভারি না নেয়ায় পণ্যগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো আর নিলামে বিক্রির সুযোগ নেই। তাই পণ্য ধ্বংসের নিয়মিত কার্যক্রম হিসেবে বৃহস্পতিবার পণ্যগুলো ধংস করা হয়। 

চট্টগ্রাম বন্দরের রিপাবলিক ক্লাবের পাশে ৭ কনটেইনার পণ্য ধ্বংস করে চট্টগ্রাম কাস্টমস। এসব কনটেইনারের মধ্যে চারটি কনটেইনারে ছিল পেঁয়াজ, একটি কনটেইনারে ছিল কমলা, একটিতে রসুন ও এবং একটিতে ছিল মিথ্যা ঘোষণায় আনা পণ্য। এসব পণ্য ধ্বংস প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার আতিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন,‘নির্ধারিত সময়ে আমদানি পণ্যগুলো ডেলিভারি না নেয়ায় এগুলো নষ্ট হয়ে গেছে।’

এসব পণ্য নিলামের কি সুযোগ ছিল না? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ায় এগুলো এখন আর নিলামে বিক্রির সুযোগ নেই। যেসব পণ্য ব্যবহার উপযোগী থাকে সেগুলো নিলাম করা যায়।’

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের ভেতরে ধ্বংসযোগ্য অনেক কনটেইনার রয়েছে। গত কয়েক মাস ধরে এসব কনটেইনারের ভেতরের থাকা পণ্যগুলো ধ্বংস করে বন্দরের ইয়ার্ড খালি করতে নির্দেশনা দেয়া হয়েছে।

  

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত