চিকিৎসকের বাড়ি থেকে বৃদ্ধের হাত বাঁধা লাশ উদ্ধার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:০০ এএম

ফরিদপুরের ভাঙ্গায় হাত বাঁধা অবস্থায় আবদুল ওহাব (৭০) নামে এক কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের চিকিৎসক জালাল উদ্দিনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল ওহাবের বাড়ি পাশের তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এ বাড়িতে কেয়ারটেকারের দায়িত্বে ছিলেন।

সহকারী পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির ছাদে ওঠার দরজার পাশে পড়ে থাকা অবস্থায় ওহাবের লাশ উদ্ধার করি। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেশ্ব তা খতিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত