ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে পূবালী ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডের অর্থ উত্তোলন শেষ করেছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউসিবি ইনভেস্টমেন্ট, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিনিয়োগ ব্যাংক, এই বন্ড ইস্যুর আয়োজক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্ড থেকে প্রাপ্ত অর্থ পূবালী ব্যাংকের টিয়ার-টু মূলধন চাহিদা পূরণে সহায়ক হবে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীর উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
