সিলেট বিমানবন্দর হয়ে লন্ডনে যেতে চেয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার। কিন্তু দেশের একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে নিপুণ এ বিষয়টি অস্বীকার করে খবরটি ‘ভুয়া’ বলে দাবি করেছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল দিনভর চলে নানারকম মিশ্র কাহিনি। এফডিসিও নিপুণের বিষয় নিয়ে বেশ সরগরম ছিল। এফডিসি ক্যান্টিনে নিপুণকে নিয়ে আলোচনায় মেতেছিলেন জুনিয়র শিল্পী ও প্রোডাকশনের লোকরা। তাদের মধ্যে নানা গুঞ্জন প্রকাশ পাচ্ছিল, কেউ কেউ বলছিলেন নিপুণ গ্রেপ্তার হয়েছেন, আবার কেউ বলছিলেন তিনি আটক হয়েছেন। শাহানা নামে একজন জুনিয়র শিল্পী বলেন, ‘শুনলাম নিপুণ আপা আটক হইছে, বুঝতেছি না ঘটনা সত্য কি না।’
গতকাল সামাজিক এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিপুণের একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, তিনি মুখে মাস্ক ও চোখে চশমা পরে রয়েছেন। তবে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি সত্য নয়। ছড়িয়ে পড়ে খবরটি ‘ভুয়া’ আমি বনানীর বাসায় আছি। এ বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।’
