‘উপদেষ্টা পরিষদে ভূত ঢুকেছে’

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৬ পিএম

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উপদেষ্টা পরিষদে ভূত ঢুকেছে, সেই ভূত তাড়িয়ে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে।

আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। রাজনীতি করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। জামায়াতে ইসলামী শুধু জামায়াতের কর্মীদের ভালোবাসে না সমগ্র দেশের মানুষকে ভালোবাসে, শুধু মুসলিমদের ভালোবাসে না সকল ধর্মের মানুষকে ভালোবাসে। এটাই জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, দশটা হুন্ডায় বিশজন গুন্ডা এ রকম নির্বাচন আর হতে দেওয়া হবে না। চাঁদাবাজি টেন্ডারবাজিসহ আর কোনো অন্যায় করতে দেওয়া হবে না।

শনিবার (১১ জানুয়ারি)  দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা আমির বিএম কলিম উল্লাহ ও হাজীগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আবুল হাসনাত পাটোয়ারির পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক জেলা আমীর মাও. আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল,জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজাহান মিয়া, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুনুর রশিদ, শহর আমীর অ্যাড. শাহজাহান খান। 
 
সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন,  চাঁদপুর জেলা ছাত্র শিবিরের সভা ইব্রাহিম খলিল,  চাঁদপুর শহর সভাপতি মো. মহররম আলী, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত