হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন যেভাবে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:৩৫ এএম

জনপ্রিয় শীর্ষে আছে হোয়াটসঅ্যাপ। জরুরি এবং বড় সাইজের ফাইল আদান-প্রদানের জন্য উপযোগী হোয়াটসঅ্যাপ। এ ছাড়াও ছবি বা ভিডিওর রেজল্যুশন ঠিক রেখে পাঠাতে হোয়াটসঅ্যাপই সবার পছন্দের মাধ্যম। তবে এসব ছবি, ভিডিও জমতে থাকে ফোনের স্টোরেজে বড় বড় ফাইল, ভিডিওর ফলে অল্পতেই ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যায়। পরবর্তী সময় কোনো কিছু ডাউনলোড করতে গেলে বারবার নোটিফিকেশন আসতে থাকে স্টোরেজ ফুল। তবে এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই।

আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্টোরেজ নিয়মিত পরিষ্কার করুন। অর্থাৎ অপ্রয়োজনীয়, পুরনো কিংবা বড় ফাইলগুলো সরিয়ে ফেলুন। যেসব ছবি বা ভিডিও আর লাগছে না সেগুলো ডিলিট করে দিন।

কীভাবে হোয়াটসঅ্যাপের স্টোরেজ খালি করবেন

এ জন্য প্রথমেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলুন।

এরপর থ্রি ডট মেনুতে ট্যাপ করুন এবং সেটিংসে যান।

সেখান থেকে স্টোরেজ এবং ডেটা অপশনে ক্লিক করুন।

এরপর ৫ এমবির চেয়ে বেশি ফাইলের অপশনটি ট্যাপ করুন।

এবার সেখান থেকে আপনি ডিলিট করতে চান এমন যেকোনো মিডিয়া ফাইল সিলেক্ট করুন।

রিমুভ অপশনে ক্লিক করুন।

চাইলে একবারে একাধিক ফাইল ডিলিট করতে পারবেন। আবার একেকটি করে করতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত