ট্রাম্পের ফৌজদারি মামলার বিশেষ কৌঁসুলির পদত্যাগ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ এএম

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা লড়েছিলেন তিনি। গত শুক্রবার তিনি পদত্যাগের করলেও স্থানীয় সময় গত শনিবার আদালতে দাখিল করা এক নথিতে তার পদত্যাগের কথা জানানো হয়।

স্মিথের পদত্যাগের নোটিসে বলা হয়, বিশেষ কাউন্সেল তার কাজ শেষ করেছেন, ৭ জানুয়ারি তার চূড়ান্ত গোপন প্রতিবেদন জমা দিয়েছেন। এরপর ১০ জানুয়ারিতে তিনি বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয় ঠেকানোর চেষ্টা এবং রাষ্ট্রীয় গোপন নথি বেআইনিভাবে নিজের কাছে রেখে দেওয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে লড়েছিলেন জ্যাক স্মিথ। ক্ষমতা ছাড়ার পর ট্রাম্পের বিরুদ্ধে হওয়া চারটি ফৌজদারি মামলার দুটি ছিল স্মিথের করা। দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত