জাতীয় দল থেকে বাদ পড়ার দিন বিপিএলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছেন লিটন দাস। গতকাল দুর্দান্ত রাজশাহীর বিপক্ষে ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংসের পরদিনই লিটন পেলেন আরেক সুখবর। পিএসএলে তাকে দলে নিয়েছে করাচি কিংস।
আজ সোমবার পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে লিটনকে দলে নেয় করাচি। তিনি সিলভার ক্যাটাগরিতে দল পেয়েছেন। এই ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ হাজার ডলার বা ৭০ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ লাখ টাকার সামান্য বেশি। করাচি কিংসকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ।
এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন রংপুর রাইডার্সের তারকা পেসার নাহিদ রানা। ‘গোল্ড’ ক্যাটাগরিতে তরুণ এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তবে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান উভয়েই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন।
লিটনকে বদলে দেওয়া কে এই শাহীন?
কপিল দেবকে পিস্তল নিয়ে মারতে গিয়েছিলেন যুবরাজের বাবা!