‘বলা বাহুল্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

‘বলা বাহুল্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বইটির রচয়িতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান রিপন।

আজ সোমবার প্রধান বিচারপতির কনফারেন্স কক্ষে এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, প্রখ্যাত কথা সাহিত্যিক সাদাত  হোসাইন এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি তার বক্তব্যে একটি ব্যতিক্রমী গ্রন্থ রচনার জন্য বইয়ের লেখক বিচারক হাসানুজ্জামান রিপনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যতেও লেখক তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর দ্বারপ্রান্তে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত