মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলায় বিরোধের জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইউসুফ বেপারীকে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. এলমেস শেক (৫০) ও তার স্ত্রী লাভলী বেগম (৩৯)
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক।
র্যাবের স্কোয়াড কমান্ডার এএসপি মাজহারুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত নয়টা ২০ মিনিটের দিকে সিংগাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যার সাথে জড়িত মো. এলমেস শেখ ও তার স্ত্রী লাভলী বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার রাত ৮ টার দিকে দৌলতপুর উপজেলার মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধে কথা কাটাকাটির জের ধরে প্রতিবেশী প্রতিপক্ষ ইউসুফ বেপারীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ইউসুফ বেপারীর ছেলে মো. হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে দৌলতপুর থানায় এলমেস, লাভলী বেগমসহ ৮/১০ কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, দৌলতপুরের মান্দারতা ব্যাডমিন্টন খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে ইউসুফ নামের একজন নিহত হয় । পুলিশের সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইউসুফ হত্যা মামলায় এজাহারভুক্ত দুইজনকে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
ছাগলকাণ্ডের মতিউরের স্ত্রী কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ প্রকাশ হবে: রিজওয়ানা হাসান