২২ হাজার বেতনে নিয়োগ দিচ্ছে ওয়ান ব্যাংক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

ওয়ান ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সেন্ট্রালাইজড সার্ভিস ডেলেভারি ডিপার্টমেন্ট বিভাগ অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৩ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২২ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অফিস অ্যাপ্লিকেশনে বেসিক কম্পিউটার লিটারেসি (এমএস এক্সেল/এমএস ওয়ার্ড) ইত্যাদি। ইংরেজি ও বাংলায় দক্ষতা। 
অভিজ্ঞতা: ০১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা
বেতন:  ২২,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৭ জানুয়ারি ২০২৫

×
সর্বশেষ সর্বাধিক পঠিত