দৈনিক দেশ রূপান্তর কার্যালয় পরিদর্শন করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের দেশ রূপান্তর কার্যালয়ে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন সবুজ।
পরে প্রেস সচিব দেশ রূপান্তরের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সাংবাদিকসহ কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন। এ সময় প্রেস সচিব পত্রিকার প্রশংসা করেন এবং দেশ ও মানুষের কথা আরও বেশি তুলে ধরার আহ্বান জানান।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সরওয়ার আলম। তিনি তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা। বিসিএস ১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তাকে দুই বছর মেয়াদে সচিব পদমর্যাদায় এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়। সরওয়ার আলম রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
বাড়ি হারিয়ে বান্ধবীর বাসায় আশ্রয় নিয়েছেন হলিউড তারকা