আলোচিত অভিনেতা জিয়াউল হক পলাশকে এবার দেখা যাবে নতুন চরিত্রে। এবার ব্যাচেলর পয়েন্টের কাবিলা আসছেন খালিদ হয়ে। আর এই চরিত্রের জন্য শিখেছেন ফাইট, শিখতে হয়েছে নাচ। কেননা সিনেমাটিকভাবেই পলাশকে দেখা যাবে, দেখা যাবে অ্যাকশন হিরো হিসেবে। দেশ রূপান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
জিয়াউল হক পলাশ দেশ রূপান্তরকে বলেন, নতুন একটা কাজ করলাম। এটা একটা ওয়েব ফিল্ম। নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। নাম খালিদ। আমি এখানে নাম ভূমিকায় অভিনয় করেছি। খালিদ চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি নিজেকে বদলেছি। যারা আমাকে কাবিলা পলাশ হিসেবে চেনে তারা আমাকে এখানে সেই চরিত্র কিংবা সেই টোন পাবে না। এটি একটি সিনেম্যাটিক ড্রামা, যেখানে আমাকে দেখা যাবে অ্যাকশন হিরো হিসেবে। শুধু এই চরিত্রের ভেতর প্রবেশ করতে গিয়ে আমি অনেকটা সময় নিয়েছি। শিখতে হয়েছে ফাইট, শিখেছি নাচ।
পলাশ নীরিক্ষণধর্মী চরিত্রে কাজ করতে চান। হতে চান গল্পের চরিত্র, আর এজন্য অভিনয়ে কোনোভাবেই ছাড় দিতে চান না। পলাশ বললেন, ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক দিয়ে যে জনপ্রিয়তা আমি পেয়েছি সেটাকে আমি কখনোই ক্যাশ করতে চাইনি। যখন অভিনয় শুরু করেছি, তখন চেয়েছি অভিনেতাই হতে। অভিনেতা হতে গিয়ে আমি বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই।
এই অভিনেতা বললেন, ব্যাচেলর পয়েন্ট-এর পরে আমি বছরে অন্তত ২০টা নাটক করতে পারতাম। পারতাম অনেক ধারাবাহিক করতে কিন্তু আপনারা খেয়াল করবেন আমি কোনো ধারাবাহিক করিনি। আমাকে আবার ধারাবাহিকে দেখা যাবে ব্যাচেলর পয়েন্টেই।
পুরো সাক্ষাৎকারটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন কাবিলাকে ক্যাশ করতে চাইনি
জয় আমার বান্ধবীর স্বামী, গুঞ্জন ছড়াবেন না: পরীমণি
শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার পর গাছের ডালে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ