পাকিস্তানের বেলুচিস্তানে ২৫ জানুয়ারিকে ‘বেলুচ গণহত্যা স্মৃতি দিবস’ হিসেবে ঘোষণা করেছে বেলুচ ইয়াকজেহতি কমিটি। তারা বলছে, বেলুচ জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক যে অভিযান রাষ্ট্রযন্ত্র চালিয়ে আসছে, এই গণহত্যার শিকার ব্যক্তি ও তাদের পরিবারকে সম্মান জানাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বেলুচিস্তান পোস্টের।
বেলুচিস্তানে কথিত মানবাধিকার লঙ্ঘনের প্রতি দৃষ্টি আকর্ষণ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে চাগি জেলায় অবস্থিত দালবন্দিনে একটি বড় জনসমাবেশের মাধ্যমে দিবসটি পালিত হবে। অজ্ঞাতপরিচয় নিহতদের মৃতদেহ রাখার জন্য পরিচিত কবরস্থান দাশত কাবরিস্তানে এক সংবাদ সম্মেলনের সময় এই ঘোষণা দেওয়া হয়।
বেলুচ ইয়াকজেহতি কমিটির নেতা মাহরাং বালোচ বলেন, ২০১৪ সালের ২৫ জানুয়ারি বেলুচিস্তানের তুতাক অঞ্চলে একশর বেশি বিকৃত মৃতদেহ পাওয়া গিয়েছিল। তার অভিযোগ, এই দেহাবশেষগুলো পাকিস্তানি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো কর্তৃক জোরপূর্বক গুম হওয়া বেলুচ ব্যক্তিদের। এই ভয়ঙ্কর ঘটনাটি বেলুচ জনগণের সম্মিলিত স্মৃতিতে একটি স্থায়ী ক্ষত রেখে গেছে।
বেলুচ ইয়াকজেহতি কমিটির দাবি, বেলুচ জনগণকে পরিকল্পিতভাবে টার্গেট করা ও হত্যা করা আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যার সমান।
ব্যাংকে সন্দেহজনক লেনদেন: ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী বিরুদ্ধে মামলা