সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দুর্নীতি নিয়ে আল জাজিরা নির্মাণ করেছিল ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ ডকুমেন্টারি। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ডকুমেন্টারিটি প্রচার হওয়ার পর এর সঙ্গে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এরই পরিপ্রেক্ষিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন।
সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিধ্বস্ত গণভবনে দেখতে এসে দুমড়ানো-মোচড়ানো একটি নথিতে এমন তথ্য পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস।
দ্য সানডে টাইমসের খবরে বলা হয়, আল জাজিরায় প্রামাণ্যচিত্র প্রচার হওয়ার পর এটি নির্মাণের সঙ্গে যুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ মানহানি বিশেষজ্ঞ ডেসমন্ড ব্রাউন কেসির সঙ্গে যোগাযোগ করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।
ঢাকায় শেখ হাসিনার সাবেক বাসভবন থেকে পাওয়া ওই নথিতে নিশ্চিত হওয়া গেছে, ডেভিড বার্গম্যানসহ সাংবাদিকদের বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে শেখ হাসিনার কর্মকর্তারা পরামর্শ ব্রাউনের কাছে পরামর্শ চেয়েছিল।
শেখ হাসিনার তছনছ করা সাবেক বাড়িতে তার শোবার ঘরে পাওয়া ওই নথি থেকে জানা যায়, ব্যারিস্টার ব্রাউন এ ব্যাপারে সহায়তা করতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেও রাজি হয়েছিলেন।
সানডে টাইমস জানায়, একটি ভার্চুয়াল বৈঠকে ব্রাউন একজন সলিসিটর (আইনজীবী) নিয়োগের পরামর্শ দেন, যিনি তাকে নির্দেশনা দেবেন। তিনি যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী জেরেমি ক্লার্ক-উইলিয়ামসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। যার সঙ্গে কয়েক দিন পর বাংলাদেশের কর্মকর্তারা সাক্ষাৎ করে।
তবে পরবর্তীতে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি বলে সানডে টাইমসকে জানিয়েছেন ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন। শেখ হাসিনা সরকারকে প্রাথমিক পরামর্শ দেওয়ার কথাও তিনি ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে জানান। তবে আইনজীবী ক্লার্ক-উইলিয়ামস এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
সানডে টাইমস জানায়, শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত যুক্তরাজ্যে মামলা করার পরিকল্পনা থেকে সরে এসে প্রামাণ্যচিত্রটি সরিয়ে নিতে ইউটিউব ও ফেসবুককে চাপ দেওয়ার চেষ্টা করে। তবে উভয় প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করে।
ইলিশ ক্রয়সীমার মধ্যে রাখতে সরকার চেষ্টা করছে: মৎস্য উপদেষ্টা
সালমানের দেরি হওয়ায় ‘বিগ বস’র সেট থেকে বেরিয়ে গেলেন অক্ষয়
শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা