মিরপুরে বাটার শো-রুমে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০১:৪১ এএম

রাজধানীর মিরপুর-৬ নম্বরে বাটার শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাফি আল ফারুক  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সাড়ে ১২ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে কল্যাণপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। যেহেতু এটি একটি জুতোর শো রুম। তাই আগুন আগুন মুহূর্তই ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত