ভোটার হালনাগাদ কর্মসূচির উদ্বোধন

নির্বাচনে অনিয়ম রোধে প্রতিরোধ গড়তে হবে : সিইসি

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৩:০২ এএম

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ‘ভোটের দিন যেন কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোটকেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, অযাচিতভাবে প্রভাবিত করতে না পারে, সেই লক্ষ্যে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’ গতকাল সোমবার সকালে সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করতে এসে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা তাদের আক্ষেপ ঘুচাতে চাই, তাদের ভোট প্রদানের ব্যবস্থা করে দিতে চাই। কিন্তু এটা আমাদের একার পক্ষে করা সম্ভব না। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।

সভায় তিনি আরও বলেন, ভোটের দিন কেউ যাতে আপনার অধিকার হরণ করতে না পারে, আপনার ভোট যেন অন্য কেউ দিতে না পারে সেজন্য আমরা কাজ করছি। আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাভার থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির যাত্রা শুরু হলো। আগামী ছয় মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করতে পুরো কর্মযজ্ঞে ৬৫ হাজার লোকবল নিয়োজিত থাকবে। তারা ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত