গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেছে ১০টি বাড়ি। এছাড়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছে সাতটি গরু। বুধবার ভোরে উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোররাতে গোয়াল ঘরে আগুন দেখতে পান গ্রামের বাসিন্দা জহুরুল ইসলাম। মুহূতেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। সীমান্ত এলাকায় হওয়ায় বগুড়ার ফাঁসিতলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার চেষ্টা করে। কিন্তু রাস্তা না থাকায় ফায়ার সাভির্সের লোকজন পৌঁছানোর আগেই সব পুড়ে যায়।
আগুনে জহুরুল ইসলামের ছেলে শাহ আলম, শরিফুল ইসলাম, শহিদ ইসলাম, ইজার উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, মিন্টু ইসলাম, ওয়াহেদ আলীর ছেলে ইমরান আলী, আব্দুর রশিদ, আনারুল ইসলামসহ তাদের প্রতিবেশী ১০ পরিবারে বাড়ি পুড়ে যায়। এছাড়াও মোটরসাইকেল, স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকা, তিনটি গোয়াল ঘরসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।
শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশ বলেন, দুর্গম এলাকা হওয়ায় দমকল বাহিনী আসার আগেই বাড়িগুলো পুড়ে যায়। কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানা যায়নি।
যে তিন কারণে গুচ্ছে থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয়