কুমিল্লার নাঙ্গলকোটে দুই তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের মামলায় দুই আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মামলার প্রধান আসামি গান্দাচী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে শহীদুল ইসলাম শহীদ (২৬) ও হেসিয়ারা গ্রামের মৃত ছায়েদুর রহমানের ছেলে আবুল বাশার (৩৫)।
নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, চট্টগ্রাম নগরীর একে খান এলাকা থেকে শহীদুল ইসলাম শহীদ ও নগরীর হালিশহর এলাকা থেকে আবুল কাশেমকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি উপজেলার বাঙ্গড্ডা ইউপির নূরপুর সেবাখোলা এলাকা থেকে দুই তরুণীকে তুলে নিয়ে আসামিরা গণধর্ষণ করে। এ ঘটনায় গত ১৪ জানুয়ারি এক তরুণী বাদী হয়ে থানায় মামলা করেন।
