বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল বুধবার চট্টগ্রাম রেঞ্জে আয়োজিত দরবারে বাহিনীর সর্বস্তরের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নতুন শতাব্দীর হাইব্রিড চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর বিভিন্ন স্তরভিত্তিক লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী আগামী দিনের পথপরিক্রমা ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণের উদ্যোগ হিসেবে ডিজি চট্টগ্রাম জেলার প্রশাসনিক, উত্তর ও দক্ষিণ জোনের সরকারি-বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থায় অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যে নতুন রূপে ইস্যু করার জন্য ৫ হাজার ৭৪৩টি কম্বল বিতরণ করেন। এ ধারাবাহিকতায় সারা দেশে অঙ্গীভূত আনসার সদস্যদের কম্বল ইস্যুকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, পর্যায়ক্রমে অঙ্গীভূত আনসারদের স্বাস্থ্য, রেশন ও পেনশনসহ অন্যান্য বৈষম্য ও দুর্দশার ক্ষেত্রগুলো সমাধানের প্রক্রিয়া শিগগিরই দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। ভিডিপি/টিডিপি দলনেতাসহ সদস্যদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া বা কর্মসংস্থানের সুযোগ তৈরির সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বিত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। আনসার ও ভিডিপি সদস্যদের যার যার নিজ ক্ষেত্রে ব্যক্তিগত, পেশাগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা ও স্বীয় গ-িতেই সমৃদ্ধি সুনিশ্চিত করার মানসিকতা পরিবর্তনের প্রতি বাহিনীপ্রধান গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি
