রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. সাঈদ (৩৬), মো. হৃদয় সরকার (২৭) ও মো. আনোয়ার হোসেন (২৪)। গতকাল বুধবার সকালে সবুজবাগ থানার বাসাবো টেম্পোস্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
