টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের ৪ উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩১ এএম

নতুন কমিটি গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে ৪ উপজেলায় গণঅধিকার পরিষদের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. মনিরুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও টাঙ্গাইল সদর উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ছয় মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। বর্তমানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর বলেন, ‘সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য জেলার নাগরপুর, ভূঞাপুর, বাসাইল ও টাঙ্গাইল সদর এই চারটি উপজেলায় গণঅধিকারের পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব দ্রুত এই উপজেলাগুলোতে পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত