বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে পুলিশ খোলা বাজারের বিক্রির (ওএমএস) ৬০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে। এসময় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।
গতকাল বুধবার রাতে ফকিরহাট বাজারের মেসার্স মজুমদার ভান্ডারের সুপারিপট্টি এলাকার চালের গুদাম থেকে এসব চাল জব্দ করে পুলিশ।
এদিকে আজ বৃহস্পতিবার সকালে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আব্দুল আলিম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
আটকরা হলেন- ফকিরহাট বাজারের মেসার্স মজুমদার ভান্ডারের মালিক প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও কর্মচারী আব্দুর রসূল (৪৫)।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফকিরহাট বাজারের মেসার্স মজুমদার ভান্ডারের সুপারিপট্টি এলাকার চালের গুদামে সরকারের ওএমএস’র কর্মসূচির বিপুল পরিমাণ চাল মজুদ করা হয়েছে। এরপর গতকাল বুধবার রাতে সেখানে গিয়ে দেখা যায় সরকারের খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত বস্তা পরিবর্তন করে নুরজাহান চালের ব্রান্ডের বস্তায় চাল ঢুকাচ্ছেন গুদাম মালিক। চাল ব্যবসায়ী প্রফুল্ল মজুমদার বগুড়ার করতোয়া চাল মিলের প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজের কাছ থেকে ৩০ কেজি ওজনের মোট ৬৬৭ বস্তা চাল ৯ লাখ ৩৪ হাজার টাকায় কিনে এনে গুদামে মজুদ করেন।
তিনি বলেন, এ ঘটনায় মালিকের ছেলে আশাতীত মজুমদার ও কর্মচারি রসুলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গুদামে মজুদ করা ৬০০ বস্তা চাল জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় ফকিরহাট থানার এসআই আব্দুল আলিম বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দেশে ফিরতে হবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের
নিজের জন্য ক্ষমা না চাওয়া ছিল বাইডেনের বড় ভুল: ট্রাম্প 