বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর কবরে সামনে নেতৃবৃন্দ ফাতিহা পাঠ এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, বনানী থানা যুবদল নেতা মইনুল ইসলাম রনি, বনানী ২০ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ফয়সাল হায়দার, ছাত্রদল নেতা ইমতিয়ার পারভেজ সেতু, শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মেজবাউল আলম, জিল্লুর রহমান, সোয়াইব ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
