ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো ফরম্যাটেই জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। প্রথমবার ক্যারিবীয় সফরে গিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয় পায় বাংলাদেশের মেয়েরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২ টায় সিরিজের তৃতীয় ম্যাচ। কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া এই ম্যাচে জয় পেলেই ২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।
যদি কোন কারণে ম্যাচটি পন্ড হয়, সেখান থেকে পাওয়া এক পয়েন্টেও লাভবান হবে বাংলাদেশ।
ওয়ানডে ওমেন্স চ্যাম্পিয়নশিপে বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাত নম্বরে। সমান ২১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের মেয়েরা আছে ছয় নম্বরে। অর্থাৎ পয়েন্ট পেলেই কিউই মেয়েদের টপকে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা।
২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তারা আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। তাই ভারতসহ পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
প্রথম ছয় দলের বাইরে থাকা বাকি ৪ দলকে খেলতে হবে বিশ্বকাপ বাছাইপর্ব। সহযোগী দেশের প্রাক-বাছাইপর্ব থেকে তাদের সঙ্গে যোগ দেবে আরও দুই দল।
এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৮৪ রানে। পরে উইন্ডিজকে ১২৪ রানে আটকে দিয়ে ম্যাচ জেতে বাংলাদেশ। তাই দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে রাতে মাঠে নামতে যাচ্ছেন জ্যোতি-নাহিদারা।
মেয়াদ বাড়িয়ে ২০২৮ পর্যন্ত জার্মানির কোচ নাগেলসমান
গ্র্যান্ড স্ল্যাম জেতার চেষ্টা চালিয়েই যাবেন জকোভিচ