চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এর আগে সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী একটি ফ্লাইট জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। ডব্লিউইএফ’র সভা চলাকালে খুব ব্যস্ত দিন কাটিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বেশ কয়েকজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন।
উইন্ডিজকে বিপদে ফেলে নিজেরাও বিপদে পাকিস্তান