সিলেটে কামাল আহমেদ

গণমাধ্যমকর্মীদের ন্যূনতম বেতনের নিশ্চয়তা দরকার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:১০ এএম

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাদের আর্থিক সংকট নিরসন না করে যারা গণমাধ্যম পরিচালনা করেন তারা দুর্নীতিকে উৎসাহিত করছেন। গতকাল রবিবার সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও আবদুল্লাহ আল মামুন।

এই শিল্পে সংকটের যে সামগ্রিক চিত্র সেটা খুবই হতাশাজনক উল্লেখ করে সাংবাদিক কামাল আহমেদ বলেন, ‘বাংলাদেশের সাধারণ পাঠক-দর্শক-শ্রোতার গণমাধ্যমের প্রতি আস্থার ঘাটতির কারণ খুঁজে বের করা হবে। সেই জনমত সমীক্ষার ভিত্তিতেই গণমাধ্যম সংস্কার কমিশন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংস্কারের নীতিমালা প্রস্তুত করবে।’

গণমাধ্যম সংস্কার কমিশনে অংশীজনের মতামত সর্বাধিক গুরুত্ব পাবে মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘সংবাদকর্মীদের বেতন-ভাতাদি নিশ্চিত করা এবং সাংবাদিকতার নীতিমালা বাস্তবায়ন করা গেলে দুর্নীতি কমে যাবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত