আহতদের চিকিৎসায় আসছেন সিঙ্গাপুরের চক্ষু চিকিৎসক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৭:১১ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চক্ষু রোগীদের চিকিৎসায় দেশে আসছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দলের চিকিৎসকরা আগামী ১ ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানম-িতে অবস্থিত বাংলাদেশ আই হসপিটালে আহতদের চিকিৎসা করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সেন্ডার হসপিটাল থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি সার্জারি সেবা দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত