গত ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হয় ৩৯টি আগ্নেয়াস্ত্র। লুট হওয়া অস্ত্রের মধ্যে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার এরুলিয়ার ঘোলাগাড়ি পূর্বপাড়ার পুকুর থেকে একটি চাইনিজ রাইফেল ও একটি এলএমজি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিকেল সোয়া ৫টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে যাই এবং কাদামাটির মধ্যে পাওয়া দুটি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। পুকুরের মধ্য আরও অস্ত্র আছে কি না সেটি জানার জন্য পুকুর সেচে তল্লাশি করার প্রক্রিয়া চলছে।’
ওসি জানান, উদ্ধার হওয়া দুটি অস্ত্রের গায়ে থাকা নম্বর মিলিয়ে নিশ্চিত হয়েছি এ দুটি অস্ত্র গত বছরের ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হয়েছিল।
