বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৬০ জন পরিচ্ছন্নতাকর্মীকে ছাঁটাই করার প্রতিবাদে তিন দফা দাবিতে নগর ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল রবিবার দুপুরে বরিশাল সিটি করপোরেশন শ্রমিক ইউনিয়নের ব্যানারে নগর ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। ছাঁটাইকৃত ১৬০ জন শ্রমিককে পুনর্বহাল, শ্রম আইন অনুযায়ী সব কর্মীকে স্থায়ীকরণ, পরিচয়পত্র-নিয়োগপত্র ও সার্ভিস বুক সরবরাহ এবং বেতন বৈষম্য দূরীকরণ এবং প্রাপ্য ভাতা পরিশোধের দাবি জানান তারা।
×
