চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিএনপি মহাসচিবের সঙ্গে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। এ সময় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত