মসজিদে হারামে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবার ব্যবস্থা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ এএম

পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মক্কার মসজিদে হারাম। আল্লাহর ঘর পবিত্র কাবার অবস্থান এখানেই। বিভিন্ন দেশ থেকে মুসলমানরা এই ঘরের তাওয়াফ করতে আসেন। সারা বছরই মুসল্লিদের প্রচুর উপস্থিতি থাকে মসজিদে হারামে। সম্প্রতি এখানে আগত মুসল্লিদের জন্য চালু করা হয়েছে ২৪ ঘণ্টাব্যাপী স্বাস্থ্যসেবা। মক্কা হেলথ ক্লাস্টার এবং দুই পবিত্র মসজিদের জেনারেল অথরিটির যৌথ উদ্যোগে পরিচালিত এই সেবায় বেশ কয়েকটি জরুরি হেলথ সেন্টার যুক্ত হয়েছে, যা দিন-রাতের যেকোনো মুহূর্তে তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মক্কা হেলথ ক্লাস্টার এবং জেনারেল অথরিটি একসঙ্গে প্রাথমিক ও জরুরি চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে মসজিদে হারামে আগত লাখ লাখ মুসল্লির স্বাস্থ্য সুরক্ষার মান নিশ্চিত করা হচ্ছে। প্রতি বছর কোটি কোটি মুসল্লি মসজিদে হারামে সমবেত হন। এত বিশাল সংখ্যক হজ ও ওমরা যাত্রীর স্বাস্থ্য সুরক্ষায় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেনারেল অথরিটি যথাযথভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে উচ্চমানের চিকিৎসা সেবা, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নানাবিধ সচেতনতা কর্মসূচি, যা মুসল্লিদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত