দুর্নীতিতে অভিযুক্ত বাংলাদেশ বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে নিয়োগপ্রাপ্ত হাবিবুর রহমান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বেবিচকের আটজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গত সোমবার এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, তিন বিমানবন্দরে চার প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগে চারটি মামলার তদন্ত চলমান তাদের বিরুদ্ধে।
