কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) হিসেবে এ এইচ এম শামসুর রহমান গত সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের আলস্টার বিশ^বিদ্যালয় থেকে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এমএ ডিগ্রি অর্জন করেন। নিরীক্ষা ও হিসাব বিভাগে তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সিভিল অ্যাকাউন্টস, ডিফেন্স অ্যাকাউন্টস ও রেলওয়ে অ্যাকাউন্টস তিনটি বিভাগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সিজিডিএফ হিসেবে যোগদানের আগে শামসুর রহমান অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি মহাপরিচালক, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর, ডাক, টেলিযোগাযোগ, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি অডিট অধিদপ্তর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন অডিট অধিদপ্তর, পারফরম্যান্স অডিট অধিদপ্তর, শিক্ষা অডিট অধিদপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। পাবলিক সেক্টর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভিজ্ঞতাসহ বিবিধ ক্ষেত্রে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। বিজ্ঞপ্তি
