মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ৭ জন নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:১৩ এএম

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটেছ। এখন পর্যন্ত সাতজন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অনেক বহু মানুষ। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কয়েক লাখ মানুষ স্নান করতে জড়ো হলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এসব মানুষের মৃত্যু হয়।

 

জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নান করতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। আজ বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। রাত একটার দিকে ভিড়ের মধ্যে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা যায়, মরদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় সেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। লোকজন বাঁচার জন্য এদিক সেদিন ছোটাছুটি করছিলেন।

রাবীন নামে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, ‘আমি দেখলাম হঠাৎ করে ছোটাছুটি হচ্ছে..হৈ চৈ, নারীদের কান্না… অনেক নারী ও শিশু ছিল ভিড়ের মধ্যে। মূলত তারাই হতাহত হয়েছেন।’

জানা গেছে, পঞ্জিকা অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল।

এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে আদিত্যনাথকে ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মোদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত