ঢাকা-আরিচা মাসড়কের সাটুরিয়ায় অবরোধের কাররণ সাড়ে ৫ ঘণ্ট বন্ধ থাকার যান চলাচল শুরু হয়েছে। এর আগে বুধবার (২৯ জানুয়ারি) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া-নয়া ডিঙ্গি মাঝামাঝি স্থানে অবরোধ করে রাখে।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশ পথ এ মহাসড়কে টানা সাড়ে ৫ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকায় এখনও কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টা থেকে অবরোধ উঠিয়ে নিলে সড়ক স্বাভাবিক হয়েছে। তবে এখনও দীর্ঘ যানজট রয়েছে। স্বাভাবিক হতে আরো সময় লাগবে।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিনের পুরনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। এতে মহাসড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে কুয়াকাটায় আটকা হাজারো পর্যটক