উচ্চশিক্ষা গ্রহণের জন্য দেশের বাইরে পাড়ি জমানোর স্বপ্ন থাকে অনেক শিক্ষার্থীর। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে সেই স্বপ্ন অনেকের পূরণ হয় না। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সুযোগ তৈরি করতে এডুকেশন কনসালট্যান্সি ফার্ম পিএফইসি গ্লোবাল আয়োজন করছে, ‘মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে’। আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানম-ির ২৭ নম্বরের সিমা ব্লসম টাওয়ারের দ্বিতীয় তলার অফিসে এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ইউরোপ, জাপান, নিউজিল্যান্ড এবং মালয়েশিয়াসহ বিশ্বের শীর্ষ গন্তব্যগুলোর শিক্ষাব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীরা সরাসরি কোর্স, স্কলারশিপ, অ্যাপ্লিকেশন ও পড়াশোনা পরবর্তী সময়ে কাজের সুযোগ সম্পর্কিত যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পারবেন।
পিএফইসি কর্র্তৃপক্ষ জানিয়েছেন, ‘আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের শিক্ষার সুযোগ করে দেওয়া। মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে হলো আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন, যেখানে আমরা শিক্ষার্থীদের সেরা সুযোগ এবং গাইডেন্স প্রদান করে সাহায্য করতে পারি। আমরা ৯২ দশমিক ৭% পর্যন্ত স্কলারশিপ ও ৯৬% ভিসা গ্র্যান্টের নিশ্চয়তা দিয়ে থাকি। এ ছাড়া, ইভেন্টে আরও থাকছে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় সব গিফট। অন-স্পট অ্যাডমিশনে থাকছে শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট ওয়াচ। ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আইএলটিএস এবং পিটিই কোর্সে ২৫% ছাড়। বিস্তারিত জানা যাবে পিএফইসি গ্লোবাল -এর ওয়েবসাইট, কল সেন্টারে, বা তাদের ফেসবুক পেইজে।
