প্রশাসনের আশ্বাসে আন্দোলনের চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। ফলে গতকাল বুধবার সকাল ৮টা থেকে তিনটি ডিপোয় জ্বালানি তেল উত্তোলন ও খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলায় পরিবহন সরবরাহ শুরু হয়। এতে সকাল ৯টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক হয়।
×
