রাত ১২টার পর সাময়িক বিঘ্নিত হতে পারে জরুরি সেবা ৯৯৯

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১১:১১ পিএম

সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দফতর।

এতে বলা হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কার্যক্রম কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ৩১ জানুয়ারি ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।

৯৯৯ জরুরি সেবা সরকারের কর্তৃক পরিচালিত একটি কর্মসূচি। যা একটি কাঠামোর অধীনে নাগরিকের জরুরি প্রয়োজনে সম্পূর্ণ টোল ফ্রি ভাবে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত