কোনো কিছু বহন করা ছাড়া একা পায়ে হেটে যাওয়াটা যেখানে কষ্টের সেখানে দুই চাকার রিকশা টেনে ৬০০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া। তাহলে অবস্থা কী দাঁড়ায়, ভাবুন তো। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এমনটি কাণ্ড ঘটিয়েছেন ইউজি ‘গাম্প’ সুজুকি নামে ৩৪ বছর বয়সী জাপানের এক তরুণ।
জাপানি তরুণ কেনিয়া থেকে ৬ হাজার কিলোমিটার পথ পায়ে হেটে যান দক্ষিণ আফ্রিকায়। পুরো পথ তিনি দুই চাকার রিকশা টেনে নিয়ে যান। এমন এক খবর প্রকাশ করেছে এএফপি।
প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে যাত্রা শুরু করেন এই তরুণ। আফ্রিকা মহাদেশের চার দেশ তানজানিয়া, জাম্বিয়া, বতসোয়ানা ও নামিবিয়ার মধ্য দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পৌঁছান।
সুজুকি এই পথ পাড়ি দেওয়ার পর খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। এই দীর্ঘ পথ পাড়ি দিতে সহায়তা করার জন্য তিনি সমর্থকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনাদের সহায়তা ছাড়া আমি এই পথ পাড়ি দিতে পারতাম না। আমি নিজের ভালো লাগা থেকে এভাবে দৌড়াচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমি প্রায় ৯ বছর ধরে ভ্রমণ করছি। আমি আপনাদের কাছ থেকে শক্তি ও সাহস পেয়েছি। সুতরাং আমিও আপনাদের সাহস দিচ্ছি।’
সুজুকির ওয়েবসাইটের তথ্যমতে এটাই তার দুই চাকার রিকশা নিয়ে প্রথম দীর্ঘ পথ ভ্রমণ নয়; এর আগে তিনি ২০১৬-১৭ সালে সেই রিকশা নিয়ে চীন থেকে ভারতে যান। এ ছাড়া ২০১৭ সালে ইউরোপে ২ হাজার ৫০০ কিলোমিটার এবং ২০২২-২৩ সালে যুক্তরাষ্ট্রে ৫ হাজার ১০০ কিলোমিটার পথ পাড়ি দেন।
শাবির বঙ্গবন্ধু হলের নাম ‘বিজয় ২৪’ ঘোষণা শিক্ষার্থীদের
চালের দাম চড়া, কিছুটা কমেছে আলু ও মুরগির