বিএমটিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

গাজীপুরের বিএমটিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘গাজীপুরের ইসলাম প্রিয় তেীহিদী জনতা’। শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা গাজীপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিএমটিএফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও ইসলামী ছাত্র-আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেয়।

আন্দোলনকারীরা জানান, প্রধান শিক্ষক মোর্শেদুল ইসলাম ইসলামবিদ্বেষী। ইতোপূর্বে তিনি আরও তিনটি বিদ্যালয় থেকে জনরোষে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। তার কারণে ভুক্তভোগী শিক্ষার্থীরা জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করেও কোনো ফলাফল পায়নি।

কর্মসূচিতে ‘গাজীপুরের ইসলাম প্রিয় তেীহিদী জনতা’ জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারকে এক দফা, এক দাবির আল্টিমেটাম দেয়। এতে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। দাবি পূরণ না হলে ৯ ফেব্রুয়ারি গাজীপুরের তৌহিদী জনতা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করবে এবং ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বিএমটিএফ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং অভিযুক্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশ করতে দেয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত